ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালের বন্যায় নিখোঁজ ৫ হাজার মানুষ, তারা গেল কোথায়? বোরহানউদ্দিনে গভীর রাতে পুলিশের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মন্নান আটক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ থেকে নব্য জাতীয়তাবাদী সওজের আবু হেনা তারেক ইকবাল সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন : রিজভী দারিদ্র্যের চাপে পাকিস্তানে বাড়ছে অপুষ্টি অর্ধশতাধিক নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে বিশেষ সম্মাননা ও প্রথম পুরস্কার লাভ করেছেন কুমিল্লার পুলিশ সুপার নিরাপদ অভিবাসন নিয়ে মৌলভীবাজারে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির সঙ্গে মতবিনিময়

অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে বিশেষ সম্মাননা ও প্রথম পুরস্কার লাভ করেছেন কুমিল্লার পুলিশ সুপার

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কুমিল্লার এসপি আনিসুজ্জামানের হাতে এ পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে এসপি মো. আনিসুজ্জামান বলেন, “এ অর্জন পুরো জেলা পুলিশের টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি কাজের গতি আরও বাড়িয়ে দেয়।”

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি আনিসুজ্জামান বলেন, “এ অর্জনের নেপথ্যে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালের বন্যায় নিখোঁজ ৫ হাজার মানুষ, তারা গেল কোথায়?

অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে বিশেষ সম্মাননা ও প্রথম পুরস্কার লাভ করেছেন কুমিল্লার পুলিশ সুপার

আপডেট সময় ১২:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬