ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে : প্রতিমন্ত্রী নুরুল হক নেপালের বন্যায় নিখোঁজ ৫ হাজার মানুষ, তারা গেল কোথায়? বোরহানউদ্দিনে গভীর রাতে পুলিশের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মন্নান আটক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ থেকে নব্য জাতীয়তাবাদী সওজের আবু হেনা তারেক ইকবাল সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন : রিজভী দারিদ্র্যের চাপে পাকিস্তানে বাড়ছে অপুষ্টি অর্ধশতাধিক নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী

বোরহানউদ্দিনে গভীর রাতে পুলিশের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মন্নান আটক

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০২:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল মন্নানের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ আব্দুল মন্নানকে আটক করে পুলিশ।
আটক আব্দুল মন্নান টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান জানান- বোরহানউদ্দিন উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে

বোরহানউদ্দিনে গভীর রাতে পুলিশের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মন্নান আটক

আপডেট সময় ০২:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬