ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আল মিজান ইসলাম
  • আপডেট সময় ০৮:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং ঘরে ঢুকে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগে থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আছিয়া (৬০) বাদী হয়ে পল্লবী থানায় এই এজাহারটি দায়ের করেন।
অভিযোগের বিবরণ অনুযায়ী, পল্লবীর সেকশন-১২, ব্লক-ই, পূর্ব কুর্মিটোলা তোতা মিয়ার বস্তি এলাকার বাসিন্দা আছিয়ার মিরপুর-১১ নম্বর রাবেদা ক্যাম্প এলাকায় একটি বাড়ি রয়েছে। স্থানীয় আশিক গ্যাংয়ের অনুসারী পরিচয়ে রাসেল, ইব্রাহিম, শাহীন, নশাদ ও অমিতসহ অজ্ঞাতনামা ৪/৫ জন দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর কাছে চাঁদা দাবি করে আসছিল।
গত ২৪ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় রাবেদা ক্যাম্পের বাড়ি জবরদখল ও পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ওই দিন বিকাল আনুমানিক ৪টার দিকে বিবাদীরা পুনরায় দলবদ্ধ হয়ে বাদীর ঘরে প্রবেশ করে চাঁদার টাকা চায়। বাদী চাঁদা দিতে অস্বীকার করলে ১নং অভিযুক্ত রাসেল তার পিস্তল বের করে গুলি করে হত্যার হুমকি দেয় এবং অন্যান্য সহযোগীরা তাকে ধাক্কা দিয়ে দেওয়ালে ফেলে জখম করে। পরবর্তীতে বাদীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সাথে আলোচনা করে আইনি পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে থানায় এই এজাহার দায়ের করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬