সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

শপথ নিলেন পিএসসির নব নিযুক্ত দুই সদস্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া মো. খলিলুর রহমান ও অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক শপথ নিয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী।

এ সময়  উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, পিএসসির অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি পিআরএল ভোগরত সাবেক সচিব মো. খলিলুর রহমান ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুককে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

শপথ নিলেন পিএসসির নব নিযুক্ত দুই সদস্য

আপডেট সময় ০২:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩