সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

মুক্তিযুদ্ধে বাঙালিকে উদ্বুদ্ধে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করেন

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তির বিরুদ্ধে যুদ্ধে বাঙালিকে উদ্বুদ্ধ করতে সাংবাদিকরা অনেক বড় ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সামনে আরও এগিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতিবাচক সাংবাদিকতা পরিহার করতে হবে।

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশ ও জাতির কল্যাণের ব্রত নিয়ে ক্র্যাব প্রতিষ্ঠিত হয়েছে। আইনবিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সঙ্গে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম সঠিকভাবে কাজ করলে দেশের উন্নয়ন সহজতর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সাংবাদিক, বুদ্ধিজীবী ও নাগরিকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

সাংবাদিকদের ঝুঁকি ভাতা প্রদান প্রসঙ্গে মো. শামসুল হক টুকু বলেন, পুলিশ বাহিনীকে আমরা ঝুঁকি ভাতা দিচ্ছি। ক্রাইম রিপোর্টাররা অনেক ক্ষেত্রে পুলিশের পরিপূরক হিসেবে কাজ করেন। সাংবাদিকরা অনেক সময় ঝুঁকি নিয়ে কাজ করেন। এতে তারা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হন। এক্ষেত্রে ধীরে ধীরে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ সময়ে সাংবাদিকদের নিজেদের আত্মরক্ষার কৌশল সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

মুক্তিযুদ্ধে বাঙালিকে উদ্বুদ্ধে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করেন

আপডেট সময় ১২:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩