সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

যে আমল আপনার ভিতরে নাই, সে আমল অন্য কাউকে করতে বলবেন না

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- নিজে আমল না করে অন্যকে উপদেশ দেওয়া ইসলামের দৃষ্টিতে একটি গর্হিত কাজ। যে আমল আপনার ভিতরে নাই, সে আমল অন্য কাউকে করতে বলবেন না। ইসলামে কথা ও কাজের মিল থাকা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা অনেক সময় অন্যকে ভালো কাজের পরামর্শ দেই, কিন্তু নিজের জীবনে তার প্রতিফলন থাকে না। এই দ্বিমুখী আচরণ শুধু সামাজিকভাবেই লজ্জাজনক নয়, বরং মহান আল্লাহর কাছেও অত্যন্ত অপছন্দনীয় এবং নিজের আমলশূন্য উপদেশ আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়।

পীর ছাহেব কেবলা আরও বলেন- আপনি যদি নিজে মিথ্যা বলেন আর অন্যকে সত্য বলতে উৎসাহিত করেন, তবে আপনার কথা কারো হৃদয়ে স্পর্শ করবে না। উপদেশের কার্যকারিতা নির্ভর করে ব্যক্তির ‘ইখলাস’ বা নিষ্ঠার ওপর। যখন কেউ নিজে আমল করে অন্যকে বলে, তখন সেই কথার মধ্যে এক ধরণের তা’ছীর তথা প্রভাব তৈরি হয়। আবার অন্যকে সংশোধন করার আগে নিজের নফস বা আত্মাকে সংশোধন করা জরুরি। আপনি যখন কোনো একটি ভালো কাজ নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তখন সেটি নিয়ে অন্যকে বলার এক ধরণের নৈতিক সাহস ও অধিকার আপনার তৈরি হবে। এসবের মূল কারণ হলো আমাদের কথা ও কাজের অমিল। তাই আসুন, আমরা অন্যকে কোনো ভালো কাজের বা নেক আমলের কথা অথবা দাওয়াত দেওয়ার আগে সেটি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি।

১০ মে রবিবার রাজধানী ঢাকার অদূরে তুরাগ থানাধীন নিশাতনগর ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়েজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

যে আমল আপনার ভিতরে নাই, সে আমল অন্য কাউকে করতে বলবেন না

আপডেট সময় ০৭:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬