ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজার খোলার বিষয়ে সুখবর দিলো মালয়ে‌শিয়া ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি-ভিডিও হ্যাক ভোলায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে বহু যাত্রী আহত অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি : তিন আসামির আমৃত্যু, ২ জনের ১০ বছরের কারাদণ্ড বিচার বিভাগের জন্য আজ কালো দিন : শিশির মনির বালিয়াডাঙ্গীতে বিলুপ্তির পথে গ্রীষ্মের রঙিন ফসল তরমুজ চাষ টেকসই পর্যটন নিশ্চিত করতে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা বৃদ্ধি আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রায় বৈসু ও চৈত্রসংক্রান্তিকে বরণ

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে : ইরান

ওয়াশিংটন যদি তেহরানের ‘রেড লাইন’ অতিক্রম করে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই সতর্কবার্তা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের রেড লাইন অতিক্রম করা হলে ওই অঞ্চলে বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি।

শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইআরজিসি বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে; যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।

সূত্র: এএফপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজার খোলার বিষয়ে সুখবর দিলো মালয়ে‌শিয়া

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে : ইরান

আপডেট সময় ০৬:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬