সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

গোয়াইনঘাটে বালুর নিচে অভিনব কায়দায় জিরা চোরাচালান: ট্রাকসহ আটক ১

সিলেটের গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাকের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে সাতটায় উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিরার বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে ট্রাকচালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করা হয়েছে। আটক জাকারিয়া গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা।

অভিযান সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট রোডে অবস্থান নেয়। জনৈক ইসমাইলের দোকানের সামনে একটি বালুভর্তি ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯২) থামিয়ে তল্লাশি করা হয়। আপাতদৃষ্টিতে ট্রাকটি বালুভর্তি মনে হলেও নিবিড় তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো পাওয়া যায়। অভিযানে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসাইনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বঙ্গবীর এলাকায় অবস্থান নিয়েছিলেন। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে বালুর নিচ থেকে এই অবৈধ চালান উদ্ধার করা হয়। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নিত্যনতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চলছে।

উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

গোয়াইনঘাটে বালুর নিচে অভিনব কায়দায় জিরা চোরাচালান: ট্রাকসহ আটক ১

আপডেট সময় ০৩:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬