ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ

বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সময় আসছে সরকার পতনের আন্দোলন হবে। প্রতি বছর ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দু:খের বিষয় বিগত কয়ের বছর ধরে অন্যায় ভাবে কারাগারে রাখার কারণে তিনি ছাত্রদলের অনুষ্ঠানে যোগদিতে পারেনি।

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে দুরে রেখেছে সরকার। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য শত চেষ্টা করছে সরকার। কিন্তু এই শক্তি আজ ঘরে ঘরে জন্ম নিয়েছে। এই শক্তিকে আর দাবিয়ে রাখা যাবে না।

তিনি তরুণ প্রজন্মের ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের হাজার হাজার তরুণ এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য যেদিন ঝাঁপিয়ে পড়বে সেদিন এই ফ্যাসিস্ট সরকার এমনিতেই ক্ষমতা ছেড়ে পালাবে তিনি বগুড়ায় জেলা ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর ছাত্রসমাবেশে এ-কথা বলেন। সোমবার নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে ছাত্রসমাবেশে সভাপতিত্বে করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে অলম সিদ্দীকি রিগ্যানের সঞ্চলনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি গোলাম মো: সিরাজ, কাজি রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চান, এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, এনামুল কাদির এনাম, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমিসহ জেলা ছাত্রদলের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেবেলা ১২টায় আলতাফুনেছার খেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী

বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৭:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩