ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী “পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা” পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা যুক্তরাজ্যে ৬ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

১০৫ চোরাই বাইসাইকেল উদ্ধার, বংশালে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বংশাল থানা এলাকায় পৃথক অভিযানে ১০৫টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। উদ্ধার করা বাইসাইকেল ও বডিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন– সাজু (৩৫), রাজন (২২), মো. সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে রাজধানীর কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সাজু ও রাজন নামে দুই বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে চক্রের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ১০১টি চোরাই বাইসাইকেল ও ৪টি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিসি আরও বলেন, গ্রেপ্তাররা একটি সক্রিয় চোরাই বাইসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করে এবং চোরদের কাছ থেকে সংগ্রহ করে বংশাল এলাকায় বিক্রি করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন

১০৫ চোরাই বাইসাইকেল উদ্ধার, বংশালে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬