ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজু-মিজান-রানার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার চক্র পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা এই মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে কুলাউড়ায় বিশাল প্রচার মিছিল ওয়াসার রাজস্ব পরিদর্শক হারুন রানার দুদক কর্তৃক দায়মুক্তির রহস্য উন্মোচনের দাবি ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি অত্যাবশ্যক: ছারছীনার পীর ছাহেব জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসনের প্রার্থীর ভোটের তীব্র লড়াই ঝালকাঠি আদালতে ভুয়া আইনজীবী মনজুরুল আটক যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে”: নাসের রহমান মনোহরগঞ্জে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসনের প্রার্থীর ভোটের তীব্র লড়াই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রতিটি আসনেই ক্ষমতাসীন ও বিরোধী দলসহ একাধিক প্রার্থীর অংশগ্রহণে ভোটের মাঠে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণের মুখোমুখি হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৪ জন প্রার্থী। নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও সভা-সমাবেশে সরগরম হয়ে উঠেছে জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল। তাই সকল প্রার্থী চা-শ্রমিকদের গুরুত্ব দিয়ে ভোটের মাঠে জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন। সকল প্রার্থী চা-বাগান এলাকার ভোটারদের অধিক গুরুত্ব দিচ্ছেন।
প্রার্থীরা ভোটারদের কাছে যেতে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। কে হচ্ছেন শেষ পর্যন্ত বিজয়ী—তা জানতে অপেক্ষা এখন ভোটের দিনের।

৩১ জানুয়ারি শনিবার তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে লন্ডন থেকে ১৫ জন লন্ডন বিএনপির সদস্য মৌলভীবাজারে এসেছেন। এদের মধ্যে অনেকে ১৬ বা ১৭ বছর পর দেশে এসে তাদের নিজ নিজ এলাকার ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন।
প্রতিটি নির্বাচনের মতোই আসন্ন নির্বাচনে প্রার্থীদের জনগণের মুখোমুখি করতে সক্রিয় রয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
জানা যায়, ৭ উপজেলা, ৬ পৌরসভা ও ৬৭ ইউনিয়ন নিয়ে গঠিত এ জেলায় চারটি আসনে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার মৌলভীবাজার-১, মৌলভীবাজার-২ ও মৌলভীবাজার-৪ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ বেশি। আর মৌলভীবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী তুলনামূলকভাবে এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এখানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): বড়লেখা ও জুড়ী উপজেলার মোট ৩,৩৭,৮১৬ জন ভোটারের এই আসনে ছয় প্রার্থী অংশ নিয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রার্থীদের মধ্যে। এছাড়া জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, গণফ্রন্ট ও একজন স্বতন্ত্র প্রার্থীও সক্রিয়।
মৌলভীবাজার-২ (কুলাউড়া): কুলাউড়া উপজেলায় ৩,০৩,০২০ জন ভোটার রয়েছেন। এখানে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থী।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর): মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ৪,৮৬,২১২ জন ভোটার রয়েছে। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান (ধানের শীষ), খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল (দেয়াল ঘড়ি), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত (কাস্তে)।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): চা-বাগান অধ্যুষিত এই আসনে ভোটার সংখ্যা ৪,৮৭,৮৮৮ জন। এখানে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—এনসিপির প্রীতম দাশ, জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন, বাসদের মো. আবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী এবং খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী।

বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী দীর্ঘ ২৫ বছর মানুষের পাশে থাকার অভিজ্ঞতা নিয়ে নির্বাচনে লড়ছেন।
মৌলভীবাজারের প্রতিটি আসনে ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো। কোথাও ত্রিমুখী, কোথাও চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচনী উত্তাপ তুঙ্গে। শেষ পর্যন্ত কার ভাগ্যে হাসি ফুটবে—তা জানার জন্য জেলা অপেক্ষায় রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজু-মিজান-রানার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার চক্র

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসনের প্রার্থীর ভোটের তীব্র লড়াই

আপডেট সময় ০৭:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬