ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসির একমাত্র ভোট পেয়ে মাজা বললেন, ‘এটা আশা করিনি’ মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জামায়াতের সঙ্গে দূরত্বের গুঞ্জন, একক নির্বাচনের পথে এনসিপি চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, অক্ষত দম্পতি ও শিশু গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, জানা গেল আসল ঘটনা মাহফুজুল আলমের বিতর্কিত পদোন্নতি: আড়ালে প্রশ্নফাঁস সিন্ডিকেট সরিষাবাড়ী পৌরসভার ৩ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, যান চলাচল স্বাভাবিক ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে আগুন, ক্ষতি ২ লাখ টাকা কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাল সনদে ২৪ বছর চাকরি, বেতন নিচ্ছেন বিএনপি নেতা জয়নাল

বিএনপির আরেক প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৭৩৫ বার পড়া হয়েছে

দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ইসির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন মো. আবদুল গফুর ভূঁইয়া। আজ বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার রিটটি খারিজ করে দিয়েছেন।

এর ফলে তিনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট ইউসুফ আলী। ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।
এর আগে ২০ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেন আবদুল গফুর ভূঁইয়া।

তারও আগে ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি।
আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকি। ১৮ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির একমাত্র ভোট পেয়ে মাজা বললেন, ‘এটা আশা করিনি’

বিএনপির আরেক প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

আপডেট সময় ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬