ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

২০২৫ সালে মসজিদে কুবায় ২ কোটি ৬০ লাখের বেশি মুসল্লির আগমন

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৭৮ বার পড়া হয়েছে

ইসলামের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে পরিচিত মদিনার কুবা মসজিদ। ২০২৫ সালে এই মসজিদে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষ ইবাদত ও জিয়ারতের জন্য সমবেত হয়েছেন। বিপুল এই দর্শনার্থীর উপস্থিতি মসজিদটির ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বেরই প্রতিফলন।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মদিনার কুবা মসজিদে আগত মুসল্লি ও দর্শনার্থীরা ইসলামের প্রথম মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন। দর্শনার্থীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে মসজিদটিকে ঘিরে একটি সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ইবাদতকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

২০২৫ সালজুড়ে কুবা মসজিদে ব্যাপক উন্নয়ন ও সংস্কারকাজ পরিচালিত হয়। মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব কাজ সম্পন্ন করা হয়। এ সময় নতুন করে ২ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের নামাজের স্থান প্রস্তুত করা হয়। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে ১৬০ টনের বেশি করা হয়েছে।

দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মসজিদের বাইরে ১৫০টিরও বেশি ছাউনি স্থাপন করা হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে সাউন্ড সিস্টেম, যেখানে স্থাপন করা হয়েছে ১৬০টি স্পিকার। মসজিদের আঙিনাজুড়ে ৩ হাজার বর্গমিটার এলাকায় নতুন কার্পেট বিছানো হয়েছে, যাতে মুসল্লিরা নিরাপদ ও আরামদায়ক পরিবেশে ইবাদত করতে পারেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উন্নয়নকাজ সৌদি ভিশন ২০৩০-এর অংশ। এর লক্ষ্য হলো কুবা মসজিদের মতো ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগত সব দর্শনার্থীর জন্য আরও উন্নত ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করা। কুবা মসজিদ আজও ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে মুসলমানদের আকর্ষণের কেন্দ্র হয়ে আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

২০২৫ সালে মসজিদে কুবায় ২ কোটি ৬০ লাখের বেশি মুসল্লির আগমন

আপডেট সময় ১২:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬