ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু

সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুই আমলি আদালতের বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি জানান, ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি বিচারক সেলিনা খাতুনের আদালতে এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার মামলার শুনানি বিচারক মাইমানাহ আক্তার মনির আদালতে অনুষ্ঠিত হয়। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভী। গত বৃহস্পতিবার শুনানির তারিখ থাকলেও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান ‘লকডাউন’ কর্মসূচির কারণে তা পেছানো হয়।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে আইভী ছয় মাস ধরে কাশিমপুর মহিলা কারাগারে আছেন। পরে আরও চারটি মামলায় তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ। গত ৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এই পাঁচ মামলায় আইভীকে জামিন দিলেও পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।

আইভীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, এ পাঁচটি মামলার কোথাও আইভীর নাম নেই। গ্রেপ্তার কোনো আসামিও তার সম্পৃক্ততার কথা বলেনি। তাকে হাইকোর্ট জামিন দেওয়ার পর পুলিশ তড়িঘড়ি করে নতুন পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে শুধু কারামুক্তি বিলম্বিত করতে। এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

আপডেট সময় ০৭:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫