ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরোধে বেরিয়ে এলো কাস্টমস কর্মকর্তা লিপি ও তার ভাই এনামুলের সম্পদের চাঞ্চল্যকর তথ্য বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক তারেক রহমান গর্তে পড়েছেন, তাঁকে পড়তে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ

বগুড়ায়দিনে দুপুরে দুর্বত্তদের ছুরিকাঘাতে খুন

বগুড়ায় দুর্বত্তদের ছুরিকাঘাতে মতিউর রহমান (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯ টার দিকে সদর উপজেলার নিশিন্দারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪০)। সদরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত তিনি । জানা গেছে, শনিবার (২৪ ডিসেম্বর) সকালে মতিউর তার বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া অফিসে যাচ্ছিলেন। যাত্রাপথে নিশিন্দারা এলাকায় দুর্বত্তরা তাকে ছুরিকাঘাত করেন।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মতিউরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, নিহতের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারে কাজ শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির

বগুড়ায়দিনে দুপুরে দুর্বত্তদের ছুরিকাঘাতে খুন

আপডেট সময় ০৪:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২