ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পেলেন ১৭১৫ হাফেজ

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৩তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব। এতে সারা দেশের ১৭১৫ জন কোরআনের হাফেজ এবং তাদের বাবা-মাকে সম্মাননা প্রদান করা হয়। হাফেজদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে প্রতিবছর এই আয়োজন করে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হাফেজদের হাতে ক্রেস্ট, সনদ, পাগড়ি বা স্কার্ফ ও ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, তানযীমুল উম্মাহর প্রতি আমাদের আস্থা ও ভরসা আছে। আমরা আশা করি এখান থেকে এমন সৎ ও যোগ্য মানুষ তৈরি হবে, যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কোরআন গবেষক ও হাজারো হাফেজের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনব্যাপী এ উৎসব। শুরু থেকেই সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, বক্তৃতা, আলোচনা ও কবিতা আবৃতির মধ্য দিয়ে উৎসবস্থল পরিণত হয় এক আধ্যাত্মিক পরিবেশে। সকাল থেকেই কোমলমতি শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে এসে অনুষ্ঠানে যোগ দেয়। হাফেজ ছাত্রদের পরনে ছিল সাদা জুব্বা ও পাগড়ি, আর হাফেজ ছাত্রীদের পোশাকে ছিল নীল-সাদা রঙের সুন্দর সমন্বয়। সবার কাঁধে ঝুলছিল তানযীমুল উম্মাহর লোগোসম্বলিত উত্তরীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন, জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক (সাদিক কায়েম), বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, চট্টগ্রাম আন্দারকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী আল-মাদানী, কারী আহমাদ বিন ইউছুফ এবং আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সামসুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ ও মুহাম্মাদ আব্দুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু. রাশিদুল ইসলাম সায়েম, মুহা. আসলাম মিয়া, ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ অল-আমিন, আ. খ. ম. মাসুম বিল্লাহ, এইচ. এম. আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান ফেরদৌস, নুরুল আবছার ভূঁইয়া, এম. এম. রবিউল ইসলাম, মো. সাইয়েদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শাখাপ্রধান, শিক্ষক, সাংবাদিক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পেলেন ১৭১৫ হাফেজ

আপডেট সময় ০৩:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫