ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আত্মসমর্পণের পর চকবাজার থানা যুবদল নেতা সজিব কারাগারে

সাত বছর আগের নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চকবাজার থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান সজীবের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজুর। এসময় তার পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, চকবাজার থানায় ২০১৮ দায়ের করা ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় ২০২৩ সালের ২৮ নভেম্বর সজীবসহ ১৪ নেতাকর্মীকে ২২ মাস করে সাজা হয়েছিল।

আজিজুর রহমান সজীবের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় দীর্ঘদিন কারাভোগ করতে হয় তাকে। রিমান্ডেও নির্যাতন-নিপীড়নের শিকার হন ছাত্রদলের সাবেক এই নেতা।

আত্মসমর্পণের আগে যুবদল নেতা আজিজুর রহমান সজীব বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, আদালত থেকে ন্যায়বিচার পাওয়ার আশা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আত্মসমর্পণের পর চকবাজার থানা যুবদল নেতা সজিব কারাগারে

আপডেট সময় ০৬:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫