ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারের লেনদেন রাবি শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ ছাত্রদল নেতা বুলবুলের বিরুদ্ধে মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনকে কারাদণ্ড পেট্রোবাংলার পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়ম ও বদলি বাণিজ্যের অভিযোগ রোববার নতুন বেতনকাঠামোয় বেতন, অনিশ্চিত বর্ধিত অর্থ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, প্রত্যাহার এসআই আনছার আলী নির্বাচনে হেরে দেশ ছাড়লেন বলসোনারো, পরিবারকে ভিসা দেবে যুক্তরাষ্ট্র ডিএসসিসির জোন-৯ এ জালিয়াতি চক্রের মূল হোতা নুরুল ইসলাম, টাকার বিনিময়ে মিলছে ভুয়া জন্মসনদ ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস

আত্মসমর্পণের পর চকবাজার থানা যুবদল নেতা সজিব কারাগারে

সাত বছর আগের নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চকবাজার থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান সজীবের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজুর। এসময় তার পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, চকবাজার থানায় ২০১৮ দায়ের করা ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় ২০২৩ সালের ২৮ নভেম্বর সজীবসহ ১৪ নেতাকর্মীকে ২২ মাস করে সাজা হয়েছিল।

আজিজুর রহমান সজীবের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় দীর্ঘদিন কারাভোগ করতে হয় তাকে। রিমান্ডেও নির্যাতন-নিপীড়নের শিকার হন ছাত্রদলের সাবেক এই নেতা।

আত্মসমর্পণের আগে যুবদল নেতা আজিজুর রহমান সজীব বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, আদালত থেকে ন্যায়বিচার পাওয়ার আশা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম

আত্মসমর্পণের পর চকবাজার থানা যুবদল নেতা সজিব কারাগারে

আপডেট সময় ০৬:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫