মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (২৭ অক্টোবর) মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে চাঁদনীঘাট, ক্লাব রোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে আটজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রমজান মিয়া (৫০), সোহাগ মিয়া (২৫), বাহার উদ্দিন (২৪), রবিউল আউয়াল (২৯), প্রভাত কর (৩৬), মো. লিটন (৪২), আল-আমিন (২৫) ও শরীফ আহমেদ (২৭)।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 





















