ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্‌যাপন চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতা তোতার বিরুদ্ধে মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪ ক্রসফায়ার মন্তব্য ঘিরে বিতর্ক, নতুন আইজিপি নিয়োগে আলোচনায় ৩ কর্মকর্তা কুমিল্লায় ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকাসহ পিকআপ আটক ইউপি নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাড়ি ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা: ৫ জনের বিরুদ্ধে চার্জশিট চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারের লেনদেন

দেড় মাসের পর কাল খুলছে সুপ্রিম কোর্ট

দেড় মাসের অবকাশের পর আগামীকাল রবিবার খুলছে সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। এ সময় জরুরি বিষয়ে শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল।

অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা।

বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হয়েছে।
সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে চা চক্র ও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এদিন দুপুর ২টা থেকে শুরু হবে বিচারিক কার্যক্রম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেড় মাসের পর কাল খুলছে সুপ্রিম কোর্ট

আপডেট সময় ০৬:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫