দেড় মাসের অবকাশের পর আগামীকাল রবিবার খুলছে সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। এ সময় জরুরি বিষয়ে শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল।
অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা।
বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হয়েছে।
সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে চা চক্র ও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
এদিন দুপুর ২টা থেকে শুরু হবে বিচারিক কার্যক্রম।
নিজস্ব প্রতিনিধি 

























