ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

ওমরাহ করলেন মাওলানা তারিক জামিল, যে বার্তা দিলেন

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭২৭ বার পড়া হয়েছে

পবিত্র ওমরাহ পালন করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে নিজের ওমরার ছবি পোস্ট করেছেন তিনি। কাবা তাওয়াফ করছেন এবং কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন এমন একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে পবিত্র কোরআনের সুরা হজের ৩২ নম্বর আয়াত ও আয়াতের অর্থ লিখেছেন।

সুরা হজের এই আয়াতে আল্লাহর নির্দশনকে সম্মান জানানো তাকওয়ার অংশ বলে উল্লেখ করা হয়েছে। বর্ণিত হয়েছে, যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা তার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ, আয়াত : ৩২)

অর্থাৎ আল্লাহর নির্দশন সমূহের প্রতি সম্মান প্রদর্শন আন্তরিক আল্লাহভীতির লক্ষণ যার অন্তরে তাকওয়া বা আল্লাহভীতি থাকে, সে-ই এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। এ সম্মান প্রদর্শন হৃদয় অভ্যন্তরের তাকওয়ার ফল এবং মানুষের মনে যে কিছু না কিছু আল্লাহর ভয় আছে তা এরই চিহ্ন। তাইতো কেউ আল্লাহর নিদর্শনসমূহের অমর্যাদা করলে এটা একথার সুস্পষ্ট প্রমাণ যে, তার মনে আল্লাহর ভয় নেই।

মাওলানা তারিক জামিল কয়েকদিন ধরেই সৌদি আরবে অবস্থান করছেন। মক্কায় ওমরাহ পালনের আগে তিনি মদিনায় মসজিদে নববীতে অবস্থান করেছেন এবং রাসুল (সা.)-এর রওজা জিয়ারত করেছেন।

প্রসঙ্গত, মাওলানা তারিক জামিল বিশ্বব্যাপী জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তিত্ব। ১৯৫৩ সালের ১ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাবের ঐতিহ্যবাহী এক পরিবারে জন্মগ্রহণ করেন। লাহোরের সেন্ট্রাল মডেল স্কুলে প্রাথমিক পড়াশোনা করে লাহোরের সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজে পড়াশোনা শুরু করেন। কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজে প্রি-মেডিক্যাল পাঠ শেষ করে এমবিবিএস ভর্তি হন।

এরপর তাবলিগ জামাতের অনুপ্রেরণায় মেডিক্যালের পড়াশোনা বাদ দিয়ে তিনি রাইবেন্ডের একটি মাদরাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করেন। অতঃপর নিজেকে ইসলাম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষা প্রসারে নিয়োজিত করেন।

মাওলানা তারিক জামিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় সবসময় শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। ২০২০ ও ২০২১ সালে ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য তিনি পাকিস্তানের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

ওমরাহ করলেন মাওলানা তারিক জামিল, যে বার্তা দিলেন

আপডেট সময় ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫