ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বোনের বিয়ের আগে ফিলিস্তিনি ২ ভাইকে গাড়ি চাপায় মারল ইসরায়েলি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি ভাইকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী। নিহত ওই দুই ফিলিস্তিনি একে অপরের ভাই। শনিবার (১৭ ডিসেম্বর) অধিকৃত পশ্চিম তীরের একটি চেকপয়েন্টের কাছে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে জাতারা চেকপয়েন্টে ফিলিস্তিনি ওই দুই ভাইকে ‘ইচ্ছাকৃতভাবে’ গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় বলে ফিলিস্তিনি এই বার্তাসংস্থাটি শনিবার জানিয়েছে। নিহত ফিলিস্তিনি ওই দুই ভাইয়ের নাম মোহাম্মদ এবং মুহান্নাদ মুতাইর।

এক প্রেস বিবৃতিতে কালান্দিয়ার জেরুজালেম গভর্নরেট অফিসের পরিচালক জাকারিয়া ফায়ালা বলেছেন, মোহাম্মদের মৃতদেহ নাবলুসের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে মুহান্নাদকে মৃত ঘোষণার আগে হাদাসাহ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

ফায়ালার মতে, নিহত ওই দুই ভাই তাদের অন্য তিন ভাইবোনের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। আগামী শুক্রবার তাদের বোনের বিয়ের কথা রয়েছে এবং এজন্যই কাজে যাচ্ছিলেন তারা। এসময় তাদের বহনকারী গাড়িটি নষ্ট হয়ে যায়।

পরে তারা নষ্ট হয়ে যাওয়া টায়ার ঠিক করার জন্য গাড়িটি টেনে নেওয়ার চেষ্টাকালে ইসরায়েলি বসতি স্থাপনকারীর দ্রুতগামী গাড়ি ‘ইচ্ছাকৃতভাবে’ তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোহাম্মদ।

ফায়ালা বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত বসতি স্থাপনকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বার্তাসংস্থা মান জানিয়েছে, গাড়ি চাপায় মুহান্নাদের পা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতর অবস্থায় হাদাসাহ হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

ভুক্তভোগী এই ফিলিস্তিনি ভাইয়েরা কালান্দিয়ায় বসবাস করেন। শনিবারের ওই ঘটনার জেরে রোববার সেখানে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বৃহত্তম উপদল ফাতাহ-এর একজন মুখপাত্র এই ঘটনাটিকে ‘ফ্যাসিবাদের মাধ্যমে সংঘটিত নতুন জঘন্য অপরাধ’ বলে বর্ণনা করেছেন। মুনথার আল-হায়েক এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েলিরা দখলদারিত্বসহ অপরাধ করতে দৃঢ়প্রতিজ্ঞ, এবং আমাদের জনগণ সেটির জবাব দিতে ও আত্মরক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

এর আগে গত মাসে জাওয়াদ এবং ধফর রিমাউই নামে দুই ফিলিস্তিনি ভাই তাদের পার্শ্ববর্তী গ্রামে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছিলেন।

জাতিসংঘের মতে, ২০০৬ সালের পর থেকে ২০২২ সালটিই ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বোনের বিয়ের আগে ফিলিস্তিনি ২ ভাইকে গাড়ি চাপায় মারল ইসরায়েলি

আপডেট সময় ০১:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২