সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস–ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক হেল্পার প্রাণ হারিয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসে থাকা ১০ যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেল্পারের নাম মো. দেলোয়ার হোসেন । তার বাড়ি বগুড়া জেলায়।

প্রত্যক্ষদর্শীরা হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস মহাসড়কের ছোট দারোগারহাট এলাকা অতিক্রমকালে উল্টো পথে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাক হেলপার নিহত হন। দুর্ঘটনা পরবর্তীতে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহায়তায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ১০ বাসযাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত পাঠিয়ে দেন

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল হাকিম জানান, ট্রাক চালকের উল্টো পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে ট্রাক হেল্পার নিহতের পাশাপাশি বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা পরবর্তীতে মহাসড়ক থেকে দুর্ঘটনা থেকে ট্রাক ও বাসটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

আপডেট সময় ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪