ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ফেসবুক স্টোরিতে দেওয়া অস্ত্র-বোমার ভিডিও ভাইরাল, যুবক আটক

শরীয়তপুরের নড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র ও হাতবোমার ভিডিও প্রচারের অভিযোগে রিয়াদ গোরাপী (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া রিয়াদ গোরাপী ওই এলাকার সামাদ গোরাপীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রিয়াদ গোরাপী নামের ওই যুবক রোববার নিজের ফেসবুকের স্টোরিতে হাতবোমা ও দেশীয় অস্ত্রের ভিডিও আপলোড করেন। এতে ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে দিনগত রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কন্টেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কথা স্বীকার করে।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরকের ভিডিও শেয়ার দেওয়ায় রিয়াদ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ফেসবুক স্টোরিতে দেওয়া অস্ত্র-বোমার ভিডিও ভাইরাল, যুবক আটক

আপডেট সময় ০৪:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫