ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল খালে

  • কসবা প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত শিশু আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও জোছনা আক্তারের সন্তান। সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হয়। পরে স্বজনরা মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে বাড়ির পাশের খালে ভেসে উঠতে দেখা যায় তার মরদেহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, রোববার বিকেলে হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হলেও আব্দুল্লাহকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল খালে

আপডেট সময় ০৩:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫