ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

পায়ুপথে লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবা উদ্ধার, তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পায়ুপথে ইয়াবা পাচারের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার বেলা তিনটার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আয়েস (২৫) টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল রাজ্জাকের ছেলে। তাঁর পায়ুপথ থেকে মোট ১ হাজার ৯৮২টি ইয়াবা উদ্ধার হয়েছে। আজ সোমবার এসব তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেলে সিএনজিচালিত অটোরিকশাটি হোয়াইক্যং বিজিবির তল্লাশিচৌকি (চেকপোস্ট) পৌঁছালে বিজিবি সদস্যরা বাহনটিকে তল্লাশির জন্য থামান। এ সময় যাত্রীবেশে থাকা জাহাঙ্গীর আয়েসকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক শরীরের পায়ুপথে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিজিবির সদস্যরা এক্স-রে করে ইয়াবার প্যাকেট থাকার বিষয়ে নিশ্চিত হন। এসব ইয়াবা টেকনাফ থেকে কিনে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

পায়ুপথে লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবা উদ্ধার, তরুণ গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫