ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : স্বামীর পর না ফেরার দেশে দগ্ধ স্ত্রী

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ১২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ বাচা চৌধুরী (৩৮) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গতকাল দুপুরে তার স্বামী মানব চৌধুরীও একই ঘটনায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে পরিবার নিয়ে সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাচা চৌধুরীর শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল তার স্বামী মানব চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, বর্তমানে তার তিন মেয়ে তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এর আগে গত (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাচা চৌধুরী ও তার স্বামীসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : স্বামীর পর না ফেরার দেশে দগ্ধ স্ত্রী

আপডেট সময় ১২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫