ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

মোটরসাইকেল চালককে থামতে বলায় পুলিশের ওপর হামলা

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দ্বায়িত্ব পালনকালে সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে এক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তাকে আটক করা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এর আগে গতকলা শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সার্জেন্ট মামুন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
ট্রাফিক-মিরপুর বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দায়িত্ব পালনকালে একজন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে সিগন্যাল দেন। এ সময় চালক মোটরসাইকেল দিয়ে সার্জেন্টকে ধাক্কা দেন। পরবর্তী সময়ে মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হলে তিনি রাগান্বিত হয়ে সার্জেন্টের ইউনিফর্ম ধরে মারধরের চেষ্টা করেন। একই সঙ্গে মোবাইল ফোন বের করে ভিডিও ধারণের মাধ্যমে জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা চালান।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করে মোটরসাইকেলসহ তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করে। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

মোটরসাইকেল চালককে থামতে বলায় পুলিশের ওপর হামলা

আপডেট সময় ০৮:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫