ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ক্রয়কৃত জমির দখল না পেয়ে ৩৩ বছর পর মানববন্ধন

জেলা প্রতিনিধি
৩৩ বছর আগে কিনেছেন জমি। জমির দখল বুঝে পাননি আজও। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সেই জমি দখল করে সেখানে নির্মাণ করেছেন দোকানঘর। ঘটনার ভুক্তোভোগীর নাম আফজাল হোসেন। দীর্ঘদিন আইনি লড়াই চালিয়েও জমির দখল না পেয়ে অবশেষে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আফজাল হোসেন, তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে তার কেনা জমির ওপর নির্মিত দোকানঘরের সামনে তারা এ মানববন্ধন করেন।

ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, ১৯৯২ সালে পাইকড়দাড়িয়া মৌজায় আট শতক জমি ক্রয় করি। কিন্তু দিয়র গ্রামের প্রভাবশালী মতলেব উদ্দীন জাল দলিল তৈরি করে জমিটি দখল করেন এবং সেখানে ছয়টি দোকানঘর নির্মাণ করেন। বর্তমানে জমিটির বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় আমার পক্ষে এসেছে। কিন্তু আজও দখল বুঝে পাইনি। প্রতিপক্ষ মতলেব উদ্দীন ও তার লোকজন জমিতে যেতে বাধা দিচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মতলেব উদ্দীন বলেন, আফজাল হোসেন মাত্র ৩ শতক জমি কবলা করেছেন, কিন্তু দাবি করছেন ৮ শতক। ওই ৩ শতক জমিও তার দখলে নেই। তিনি কেবল নিম্ন আদালত থেকে একটি রায় পেয়েছেন। মামলাটি এখনো আদালতে চলমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ক্রয়কৃত জমির দখল না পেয়ে ৩৩ বছর পর মানববন্ধন

আপডেট সময় ০৮:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫