ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

উপজেলা পরিষদের গেটে ইউএনওর গাড়িচাপায় এক ব্যক্তি নিহত

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। বেলা ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে। নিহতের ভাই শরীফ জানান, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগে সে ঘটনাস্থলেই মারা গেছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তাদের গাড়ি অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

উপজেলা পরিষদের গেটে ইউএনওর গাড়িচাপায় এক ব্যক্তি নিহত

আপডেট সময় ০৭:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫