ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

বনানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী থানাধীন কাকলি চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আনিস (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আশিক জানান, আমার ভাই চেয়ারম্যান বাড়ি এলাকার শিখা গার্মেন্টসে চাকরি করতো। দুপুরে লাঞ্চ টাইমে গার্মেন্টস থেকে বাসায় খাবার জন্য যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহতের গ্রামের বাড়ি শেরপুর সদর জেলার তিরশা গ্রামে। বর্তমানে তিনি মহাখালীর কড়াইল বস্তি এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

বনানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

আপডেট সময় ০৬:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫