ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহে তর্কাতর্কি, ছুরিকাঘাতে স্বামী খুন

চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহে তর্কাতর্কিতে ছুরিকাঘাতে স্বামী খুন হয়েছেন। তাঁর নাম আকিব হোসেন (৩২)। গতকাল শনিবার রাত ১১টার দিকে নগরের পূর্ব চান্দগাঁও এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পুষ্প আকতার পুলিশ হেফাজতে রয়েছেন। আটক রয়েছেন নিহত ব্যক্তির প্রতিবেশী সাইফুল ইসলাম নামের এক যুবক।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, দুবাইপ্রবাসী আকিব এক মাস আগে দেশে আসেন। প্রতিবেশী সাইফুলকে নিয়ে তাঁর পরিবারে নানা প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সুরাহার জন্য শনিবার সাইফুল প্রবাসীর বাসায় আসেন। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে আকিবকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আজ রোববার নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয় হাসপাতালে।

নিহত আকিবের ছয় বছর ও তিন মাস বয়সী দুই সন্তান রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকে তর্কাতর্কিতে এক প্রবাসীকে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে খুন হওয়া প্রবাসীর স্ত্রীকে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহে তর্কাতর্কি, ছুরিকাঘাতে স্বামী খুন

আপডেট সময় ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫