ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

চট্টগ্রামে পৃথক সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ১

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও বিপুল গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এর মধ্যে ফটিকছড়িতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়।

এ সময় জলদস্যুদের একটি আস্তানা থেকে দুটি শটগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, ওই জলদস্যু চক্র কর্ণফুলী নদীতে মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। পুরো চক্রকে ধরতে গোয়েন্দা কার্যক্রম চলছে।

অন্যদিকে শনিবার রাত ২টা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ফটিকছড়ির লেলাং ইউনিয়নে অভিযান চালায় খিরাম আর্মি ক্যাম্পের সদস্যরা। মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে ২০ জন সেনাসদস্য ওই অভিযানে অংশ নেন। প্রথমে নোয়া হাট এলাকার একটি বাড়ি তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। পরে গোপালঘাটা এলাকার বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়ি থেকে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেখানে একটি চায়না পিস্তল, একটি পয়েন্ট টুটু অস্ত্র, ১৯৯ রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড অ্যামুনিশন, দুটি ব্লাঙ্ক কার্তুজ, একটি এফসিসি, ১৩টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, দুটি মদের বোতল, একটি পেনড্রাইভসহ বিভিন্ন জিনিসপত্র মেলে। এ ছাড়া তিনটি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, দুটি ডকার ও দুটি সিমকার্ডও উদ্ধার করা হয়।

আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু ও উদ্ধার করা অস্ত্র–সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

চট্টগ্রামে পৃথক সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৪:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫