ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে দুর্ভোগ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) একীভূতকরণসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন বাগেরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি শুরু হয়। এসময় দপ্তরে না গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের এলোমেলোভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। বিল দেওয়াসহ নানা ধরনের সেবা নিতে প্রতিদিনের মত গ্রাহকদের এলে ভোগান্তিতে পড়েন।
জরুরি সেবা নিতে আসা রুহুল আমিন নামে এক গ্রাহক বলেন, আমি এসেছিলাম সেবা নিতে, কিন্তু এসে দেখি কোনো লোকজন নেই। ১ ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাইনি। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো হলো- আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহার এবং বদলি বা বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন।

এছাড়াও গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল, লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ, আন্দোলনকালে যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের পদে ফিরিয়ে দেওয়া এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। গণমাধ্যমের সামনে কথা বললে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে শাস্তির আওতায় আনা হবে বলে অভিযোগ তাদের।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শুশান্ত রায় বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে দুর্ভোগ

আপডেট সময় ০৩:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫