ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া এলাকার মোল্লা বাড়িতে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এ সময় ঘর থেকে ওই দম্পতির ৫ বছর ও এক বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহতদের নাম স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)।
নিহত স্বপন মোল্লা পেশায় একজন সেনিটারি মিস্ত্রির কাজ করতেন।

নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে ঘুম থেকে ওজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলে না, আব্বাকেও দেখি না। এ সময় আমি তাদের ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকলিমার গলাকাটা লাশ এবং ঘরের আড়ার সাথে স্বপনকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু নেই। তবে স্বপনের নিয়মিত কাজ না করা নিয়ে মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

পারিবারিক কলহের কারণে ঘটতে পারে ধারণা করছেন বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। তাদের (স্বপন ও আকলিমা) মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫