ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

চাঁপাইনবাবগঞ্জে কমছে ৩ নদীর পানি, নিম্নাঞ্চলে ফিরছে স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মাসহ মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি কমতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।

চলতি মৌসুমে দ্বিতীয় দফায় টানা কয়েকদিন ভারত থেকে আসা পানির প্রবাহে পদ্মার পানি উদ্বেগজনক হারে বাড়লেও রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও কমতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি কমেছে ১৪ সেন্টিমিটার, মহানন্দায় ১০ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ৭ সেন্টিমিটার।

প্রতিবেদনে বলা হয়, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০ দশমিক ৯১ মিটার। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তা ১৪ সেন্টিমিটার কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৭ মিটার।

অন্যদিকে, মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯ দশমিক ১ মিটার। রোববার সকাল ৯টা পর্যন্ত ১০ সেন্টিমিটার কমে তা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯১ মিটার। এছাড়া পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯ দশমিক ৬ মিটার, যা রোববার সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার কমে হয়েছে ১৮ দশমিক ৯৯ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, টানা কয়েকদিন ধরে পদ্মায় পানি বাড়ছিল, যা চলতি মৌসুমের প্রথম দফার তুলনায় অনেক বেশি হারে ছিল। ভারতের পানিপ্রবাহ বাড়ার কারণে চাঁপাইনবাবগঞ্জের তিন নদীতে পানি বেড়েছিল। তবে আজ থেকে আবারও পানি কমতে শুরু করেছে। আগামী ৩-৪ দিন অব্যাহতভাবে পানি কমবে বলেও জানান তিনি। এতে নদী তীরবর্তী প্লাবিত অঞ্চল ও চর থেকে পানি নামতে শুরু করবে।

উল্লেখ্য, গত মাসের প্রথম সপ্তাহে পানির উচ্চতা বাড়ার কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ১৩ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

চাঁপাইনবাবগঞ্জে কমছে ৩ নদীর পানি, নিম্নাঞ্চলে ফিরছে স্বস্তি

আপডেট সময় ১০:৫৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫