ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবি

খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেম।

এ সময় বক্তব্য দেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস প্রতিনিধি মো. আসাদুজ্জামান, সহসভাপতি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, আমার বার্তার কাজী নাসির উদ্দীন ও সমাজের কথার সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সম্প্রতি ঢাকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার, খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু এবং উখিয়ার সাংবাদিক মোহাম্মদ আমিনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এগুলোকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও বিষয়গুলো নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তাই এসব ঘটনায় নিরপেক্ষ ও অধিকতর তদন্ত জরুরি।

তারা আরও বলেন, শুধু সাংবাদিক নয়, সারা দেশে প্রতিনিয়তই নদী থেকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করছে। অথচ সরকার কেবল বিবৃতি দিয়েই দায়মুক্ত হওয়ার চেষ্টা করছে। বক্তারা এসব ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবি

আপডেট সময় ০৮:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫