ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

চাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যু, আটক ২

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় সানোয়ার হোসেন (২৯) নামে এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কামালের ছেলে রাকিব হোসেন ও রাহাত হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতি বাড়তে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের আমির। ঘটনার সময় সানোয়ারকে বাঁচাতে এলে হামলায় তার মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেন আহত হন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কামাল ও তার ভাতিজা সানোয়ারদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির বিরোধকে কেন্দ্র করেই বাড়ির পুকুরঘাটে গেলে সানোয়ারদের ওপর কামালরা হামলা চালায়। এ সময় ধারালো শাবল দিয়ে কামাল তার ভাতিজা সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী বলেন, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি সানোয়ার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমার শাশুড়ি ও দেবরকেও মারধর করা হয়েছে।

আহত হাসিনা বেগম হাসপাতালে গণমাধ্যমকে বলেন, কামাল ও তার ছেলেরা প্রায়ই আমাদের ওপর হামলা করে। এবার আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।

উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, পারিবারিক দ্বন্দ্বে জামায়াতের ওয়ার্ড আমির সানোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

চাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যু, আটক ২

আপডেট সময় ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫