ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

চার পা ওয়ালা কানিবক দেখতে কৌতূহলী মানুষের ভিড়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বালাটারি গ্রামের মো. আব্দুর রশিদের বাড়িতে দেখা মিলেছে চার পা ওয়ালা এক কানিবকের। খবর পেয়ে ব্যতিক্রমধর্মী বকটি দেখতে রশিদের বাড়িতে প্রতিদিন ভিড় করছেন কৌতূহলী মানুষ।

জানা গেছে, হাঁড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার শহর, গ্রামগঞ্জে ছুটে বেড়ান তিনি। কিছুদিন আগে হাঁড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুর পাড়ের রাস্তার পাশ দিয়ে ফেরার সময় একটি কানিবক দেখে দাঁড়িয়ে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে।

দেখতে পান অন্য বকের চেয়ে এ পাখির পায়ের সংখ্যা বেশি। একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি। কৌশলে ধরে ফেলেন তিনি। বাড়িতে এনে খাঁচায় বন্দি করে রাখেন এ ব্যবসায়ী। চার পা ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন। দর্শনার্থী মো. আজগর আলী বলেন, এ বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পা ওয়ালা বক কখনো দেখিনি। সবই আল্লাহর ইচ্ছা।

আব্দুর রশিদ বলেন, রাস্তার পাশে বকটির চার পা দেখে আমি খুব অবাক হই। সেদিন রাস্তার পাশে বকটিকে দেখে মায়া লেগে যায়। কৌশলে বকটি ধরে এনে খাঁচায় রেখেছি।

ফুলবাড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক কালবেলাকে বলেন, এটি একটি দেশি প্রজাপতির বক। গ্রামের মানুষজনের কাছে কানিবক বলে পরিচিত। পাখিটি জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

চার পা ওয়ালা কানিবক দেখতে কৌতূহলী মানুষের ভিড়

আপডেট সময় ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫