ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫

মুন্সীগঞ্জে দেশীয় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে রহমতউল্লাহ বেপারী (৬৫) নামে আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে স্থানীয় কাঠাদিয়ায় দাফন করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ও শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত সময়ে মুন্সীগঞ্জ সদরে দুইজন ও টংগীবাড়ী উপজেলায় দুইজন নিহত হন বিষাক্ত মদপানে।

মৃত ব্যক্তিরা হলেন- টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের ইব্রাহিম মুন্সী (৭০), বাচ্চু বেপারী (৬৫), রহমতউল্লাহ বেপারী (৬৫), সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫) ও নুরপুকুরপাড় এলাকার আমির হোসেন (৬০)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন একসঙ্গে দেশীয় মদপান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয় এবং দাফন করা হয়।

টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, বিষাক্ত মদপানে টঙ্গীবাড়ী উপজেলায় তিনজন নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, মদপানে নিহতের ঘটনা টঙ্গীবাড়ী এলাকায়। মুন্সীগঞ্জ সদর উপজেলার দুইজনের মৃত্যু সংবাদ সম্পর্কে তার বিস্তারিত জানা নেই বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫

আপডেট সময় ০৪:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫