ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেপ্তার ২০

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিকনির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম উল্লিখিত সংখ্যক আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো— বাবু (২৫), শাকিল (২৩), ফেরদৌস (২০), নিয়াজ (১৯), সাজেদুল শিহাব (১৯), ইমন (২২), রাসেল (২৫), নয়ন (২০), সুজন (২৩), মানিক (২২), মতিয়ার (৩৭), নূর হোসেন (২৫), জাবেদ (৩৬), সালমান (২৬), শাহজাদা (৪৪), সোহেল (১৯), মাসুম ওরফে গার তেরা মাসুম (৩৫), ইমরান (৩৫), আহাম্মেদ হোসেন (৩০) ও আব্দুর রহমান (২২)।

এদের মধ্যে মাদক মামলায় ৪ জন, পরোয়ানাভুক্ত ৩ জন, দ্রুত বিচার আইনে ৪ জন এবং ডিএমপি ভুক্ত ৯ জন রয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি সামুরাই, ১টি চাকু, ৬০ পুরিয়া গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২০ জনকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো: রফিকুল আহমেদ বলেন,
“অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। যারা অপরাধে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেপ্তার ২০

আপডেট সময় ০৪:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫