ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

জামালপুরে গণপিটুনিতে চোর নিহত

জামালপুরের মেলান্দহে চুরি করতে গিয়ে গণপিটুনিতে রিপন মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া একই এলাকার মোজাম্মেল মিস্ত্রীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, মাদক ও জুয়াসহ ৯টি মামলা রয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশিষ রায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে চুরি করার জন্য রেহাই পলাশতলা এলাকার প্রয়াত কসর মন্ডলের ছেলে বুরহান উদ্দিনের ঘরে ঢুকে রিপন মিয়া। বিষয়টি বুঝতে পেরে বুরহান উদ্দিন ও তার পরিবারের লোকজন জেগে উঠে চিৎকার দেয়। এসময় তাদের প্রতিবেশীরা গিয়ে রিপন মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। ভোর ৫টার দিকে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রিপন মিয়ার বিরুদ্ধে মেলান্দহ থানায় ৩টি চুরি, ৩টি মাদক, ১টি জুয়া ও জামালপুর সদর থানার ১টি প্রতারণা ও ১টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

স্থানীয় রবিউল ইসলাম বলেন, আগে থেকেই রিপন চুরি করতো। এর আগে সে জেলও খেটেছে। আজ চুরি করতে গিয়ে ধরা পড়ছিল। পরে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশিষ রায় বলেন, গণপিটুনিতে রিপন মিয়া নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

জামালপুরে গণপিটুনিতে চোর নিহত

আপডেট সময় ০১:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫