ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের
শিল্প উপদেষ্টা

দেশ মুক্তি পেলেও প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ১২:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৩৬ জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি। যদি ভেবে থাকেন ফ্যাসিবাদী পরাজিত শক্তি আর ফিরে আসবে না, তাহলে ভুল করছেন। তারা ফিরে আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে। শনিবার (৬ সেপ্টেম্বর) নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান বলেন, যে লক্ষ্যে একঝাঁক তরুণ প্রাণের বিনিময়ে অন্ধকার থেকে দেশে আলো জ্বালিয়েছিলেন, দেশকে সেই আলোর পথে নিয়ে যেতে হবে। কাঙিক্ষত সংস্কার ও দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছর দেশের ফ্যাসিবাদ কায়েম করেছিল। তার প্রতিবাদ করতে গেলেই গুম, নির্যাতন, হত্যা, আয়না ঘর ইত্যাদির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিয়ে নির্যাতনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এরকম অবস্থায় একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। জুলাই যোদ্ধাদের স্মরণে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। সারাদেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাই যোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের প্রাপ্য সম্মান আমাদের দিতে হবে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সমাবেশে গণপূর্ত সচিব নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

শিল্প উপদেষ্টা

দেশ মুক্তি পেলেও প্রত্যাশিত সংস্কার এখনো সম্পন্ন হয়নি

আপডেট সময় ১২:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫