ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

এক বুক জ্বালা নিয়ে অভিনয় ত্যাগ করলেন পাকিস্তানি অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

পাকিস্তানি শোবিজের পরিচিত মুখ আলিজাহ শাহ। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে হুট করেই অভিনয় থেকে চিরদিনের জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই তারকা। এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, শোবিজ জগতের অমানবিক অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে। তিনি আর কখনো এই অঙ্গনে ফিরতে চান না।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিজাহ শাহ লেখেন, ‘এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে একসময় নিজেকেই ঘৃণা করতে শুরু করি। কোনো প্রচার পেতে আমি এসব বলছি না বা শোবিজ ছাড়ছি না। আমি আমার আত্মরক্ষার জন্য এটা করছি।’

তার ভাষায়, ‘এই ইন্ডাস্ট্রিতে দিনের ১২ ঘণ্টা আমাকে মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগত যা করেছে তা আমি কোনোদিন ভুলতে পারব না।’

আলিজাহ জানান, শোবিজে কাজ করতে গিয়ে তিনি নানাভাবে হেনস্তা, হয়রানি, বেতন বঞ্চনা এবং অপমানজনক আচরণের শিকার হয়েছেন। তার কথায়, ‘অনেক রাত কেটেছে যেখানে দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কেঁদেছি। অনেক দিন আছে যেখানে অতীতের স্মৃতিগুলো এতটাই অসহ্য হয়েছে যে বমি করতে করতে পেট খালি হয়ে গেছে। এই কষ্ট আমার শরীরে, হৃদয়ে, মননে গভীরভাবে রয়ে গেছে।’

এর আগেও গত জুলাই মাসে আলিজাহ শোবিজের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছিলেন। সেসময় তিনি অভিযোগ করেছিলেন হয়রানি, বেতন আটকে রাখা, সেটের বিষাক্ত পরিবেশ এবং ২০২১ সালের র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনার পর মনস্তাত্ত্বিক চাপে থাকার কথা।

আলিজাহের এই ঘোষণা পাকিস্তানি শোবিজ জগতের জন্য যেমন একটি বড় ধাক্কা তেমনি দেশটির শিল্পী-মানসিকতার গুরুত্ব নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

এক বুক জ্বালা নিয়ে অভিনয় ত্যাগ করলেন পাকিস্তানি অভিনেত্রী

আপডেট সময় ০৩:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫