ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন চমক দিয়ে, কিন্তু সেখানকার কাজের চাপ যেন আর টানছে না কঙ্গনা রানাউতকে। সংসদের দায়িত্ব সামলাতে গিয়েও মনে পড়ছে পুরোনো আলো–ঝলমলে দিনগুলোর কথা। অভিনেত্রী বারবার ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি নয়, অভিনয়ের মঞ্চেই তার আসল জায়গা। একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মুগ্ধ করা এই নায়িকা কি তবে ফের পর্দায় ফিরতে চলেছেন?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজেরই সুপারহিট ছবিগুলোর সিকুয়েল দিয়ে আবারও ঝড় তুলতে চলেছেন মান্ডির সাংসদ কঙ্গনা।
বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, ‘তনু ওয়েড্‌স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা। ‘তনু ওয়েড্‌স মনু রিটার্ন্‌স’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে এই ছবির শুটিং। ‘কুইন ২’-এর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রাই পরিচালিত এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা।

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন কঙ্গনা। তবে মাত্র এক বছরেই রাজনীতির জটিলতা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেন তিনি। তার কথায়, সাধারণ মানুষ নালা পরিষ্কার থেকে রাস্তা সংস্কারের মতো সমস্যার সমাধান চাইতে তার কাছে আসছেন, যা তার প্রত্যাশার বাইরে। এ ছাড়া রাজনীতির আর্থিক দিক নিয়েও তিনি অসন্তুষ্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫