ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

চীন সীমান্তে সংঘর্ষের পর যুদ্ধবিমানের টহল শুরু করেছে ভারত

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দেওয়ার পর অরুণাচল প্রদেশে নিজেদের যুদ্ধ বিমান উড়াচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক সূত্রের বরাতে জানিয়েছে, সীমান্তে চীনের যুদ্ধবিমানের ‘সন্দেহজনক গতিবিধি’ লক্ষ্য করার পরই সেখানে যুদ্ধের প্রস্তুতিমূলক টহল দিচ্ছে ভারতীয় যুদ্ধবিমান।

ওই সূত্রটি আরও জানিয়েছে, চীনের বিমানকে প্রতিহত করতে সম্প্রতি ‘দুই-তিনবার’ যুদ্ধ বিমান উড্ডয়ন করতে হয়েছিল ভারতকে।

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে গত শুক্রবার (৯ ডিসেম্বর)চীনের সৈন্যদের সাথে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেসোমবার এ ঘটনা জানাজানি হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই জানা গেল, যুদ্ধবিমান নিয়ে যুদ্ধের প্রস্তুতিমূলক টহল দিচ্ছে ভারত।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সংসদে জানিয়েছেন, চীনের সৈন্যরা জোরপূর্বক তাওয়াং সেক্টরের প্রকৃত সীমান্ত রেখা পরিবর্তন করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু ভারতীয় সেনা কমান্ডারদের তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণে চীনের সৈন্যরা ফিরে যেতে বাধ্য হয়। পরবর্তীতের পতাকা বৈঠকের মাধ্যমে চীনকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

চীনের সৈন্যদের সঙ্গে ভারতীয় সৈন্যদের সংঘর্ষ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় বিরোধী দলীয় রাজনীতিবীদরা। তাদের শান্ত করতে সংসদে বক্তব্য দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংসদে কথা বলার আগে তিন বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এদিকে এর আগে ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে বড় ধরনের সংঘাতে জড়িয়েছিল ভারত ও চীনের সৈন্যরা। সেই সংঘাতে ভারতের ২০ জন এবং চীনের প্রায় ৪০ জন সেনা আহত বা নিহত হয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

চীন সীমান্তে সংঘর্ষের পর যুদ্ধবিমানের টহল শুরু করেছে ভারত

আপডেট সময় ০৫:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২