ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৫৩৯ পিচ টেপেন্ডাডল ট্যাবলেট ও ৮০০ গ্রাম গাজা সহ গ্রেফতার- ৩

বগুড়ার গাবতলী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ৭জুলাই দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সবুজ মিয়া (৩৮), পিতা মৃত টুকু মন্ডল, গ্রাম: নিজ দূর্গাহাটা, গাবতলী। তাঁর বসতবাড়ি থেকে ৮০০গ্রাম গাঁজা, ৫৩৯ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,২৪০ টাকা, এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তার স্ত্রী হামিদা বেগম (৩৫)-কেও একই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে শান্ত মিয়া (২৭), পিতা মৃত রুহুল আমিন, গ্রাম: সারোটিয়া পশ্চিমপাড়া। তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোঃ সবুজ মিয়া এবং তার স্ত্রী হামিদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। অভিযানে তাদের কাছে পাওয়া আলামত তা প্রমাণ করে।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আরাফাত এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম। পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন এসআই জাহিদ, কনস্টেবল আহসান হাবিব, নারী কনস্টেবল রূপাসহ সঙ্গীয় ফোর্স।

এই অভিযানের মাধ্যমে গাবতলীতে মাদক নির্মূল অভিযানে নতুন গতি সঞ্চার হয়েছে। ইতোমধ্যে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “অবশেষে মাদকের মূল উৎস ধরা পড়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৫৩৯ পিচ টেপেন্ডাডল ট্যাবলেট ও ৮০০ গ্রাম গাজা সহ গ্রেফতার- ৩

আপডেট সময় ০২:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫