ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মাঠ ছাড়া রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মাঠ ছাড়া রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে না বিএনপি।

সোহরাওয়ার্দী উদ্যানে নয়, পল্টন দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের আয়োজন ও বিএনপির পক্ষ থেকে অনুমতির চাওয়ার বিষয়ে মন্তব্য জানতে আজ ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আলোচনা শেষে ডিএমপির সদরদপ্তরের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভেন্যু নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ বলেছিলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি নয়াপল্টনে সমাবেশ করব। এ নিয়ে পুলিশের সঙ্গে আমাদের একাধিকবার আলোচনা হয়েছে। এর মধ্যে পুলিশ আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়ে চিঠি দিয়েছে। আমরা এ বিষয়ে আজ (রোববার) আলোচনা করতে এসেছিলাম। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আলোচনা করে এ বিষয়ে ঠিক করতে বলা হয়েছে। ভেন্যুর বিষয়ে আলোচনা তারা করবেন। কাল থেকেও এ আলোচনা চলতে পারে। তারপরই ঠিক হবে ভেন্যু।

অন্যদিকে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনেই করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসন চাইলে পছন্দের জায়গার বিকল্প নাম দেবে বিএনপি। মির্জা আব্বাস বলেন, সোহরাওয়ার্দী উদ্যান আর তুরাগ পার ছাড়া ঢাকা মহানগরীর ভেতরে সন্তোষজনক কোনো স্থান হলে বিবেচনা করা হবে।

নয়াপল্টনের বিকল্প কোনো জায়গা বিএনপির পছন্দ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, আমাদের যদি বলে আমরা পছন্দ করে দেব। কিন্তু এখন নাম বলব না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মাঠ ছাড়া রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি

আপডেট সময় ০৪:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২