ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. গুলজার হোসেন (৫৪)। নিহত গুলজার নওগাঁ জেলার পত্নীতলা থানার আব্দুর রউফের পুত্র । তিনি তুরাগের দিয়াবাড়ি এলাকায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

রোববার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  সোমবার দুপুরে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন রিকসা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলজারের চাচাতো ভাই বিপ্লব বলেন, রোববার দিবাগত রাত ৮টার দিকে আমার ভাই উত্তরার পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়ক দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ পিছন থেকে একটি মোটরসাইকেল রিকশাটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গুলজার সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাই। পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে একই রাত সাড়ে ১২টার দিকে গুলজারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানান, এঘটনায় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানারকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত

আপডেট সময় ০৬:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২